
যশোরের মনিরামপুরে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় দুই বন্ধু মারা গেছেন। আজ রোববার রাত ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের খেদাপাড়া মানিকতলা মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাঁদড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৭) ও কামরুজ্জামান মিন্টুর ছেলে মেহেদী হাসান জনি (২৩)। নিহতদের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত রাকিবের মামা ফারুক হোসেন বলেন, আজ রোববার সন্ধ্যায় রাকিব নিজের মোটরসাইকেলে বন্ধু জনিকে নিয়ে রাজগঞ্জ ভাসমান সেতু এলাকায় ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে খেদাপাড়া মানিকতলা মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমড়াগাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তাঁরা।
তিনি আরও বলেন, স্থানীয়রা রাকিব ও জনিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠালে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাঁদের দুজনকে মৃত ঘোষণা করেন।
খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহাবুর রহমান মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনার কয়রা উপজেলায় পানির ট্যাংক বিতরণকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর দুই কর্মীর মধ্যে মারামারি হয়েছে। এ সময় ইউনিয়ন কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে। মারামারিতে মিজান শেখ (৬৫) নামের এক জামায়াত কর্মী গুরুতর আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
ফেনীতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি পুশ করে বিক্রির দায়ে চার মাছ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ২৮ কেজি জেলিমিশ্রিত চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে শহরের বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে দেড় টন কয়লা, ৩০০ কেজি গমসহ একটি নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার রাত ৯টার দিকে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটসংলগ্ন নদী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার চার দিনের মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
২ ঘণ্টা আগে