
লক্ষ্মীপুরের কমলনগরে ইটভাটায় কাজ না করায় শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে এক শ্রমিককে দুই হাত বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে ভাটার সর্দারের বিরুদ্ধে। ভুক্তভোগী শ্রমিক উপজেলার চরকাদিরার চরবসুর বাদামতলী এলাকা বাসিন্দা কালু মিয়া (৪০)। অভিযুক্ত ইটভাটার সর্দারের নাম ইসমাইল হোসেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে উপজেলার ফজুমিয়ার হাটের স্লুইসগেট এলাকায়। আজ শুক্রবার সন্ধ্যার পর এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
নির্যাতনের শিকার শ্রমিকের স্বজন ও স্থানীয়রা জানায়, ৬ মাসের জন্য বছরের শুরুতে ৮০ হাজার টাকায় শ্রমিক কালু মিয়াকে কিনে নেয় ইটভাটার সর্দার ইসমাইল হোসেন। সে অনুযায়ী চট্টগ্রামের একটি ইটভাটার শ্রমিকের কাজ করতেন কালু। কিছুদিন আগে অসুস্থতার কারণে বাড়িতে চলে আসেন কালু মিয়া। এরপর শ্বশুরবাড়িতে অবস্থান করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে ইসমাইল হোসেনের নেতৃত্বে কয়েকজন তাকে ধরে নিয়ে যান। এরপর ইসমাইল হোসেনের অফিসে নিয়ে দুই হাত ওপরে বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে কালুকে এলোপাতাড়ি পেটান ইসমাইল। পরে কালু তার পরিবর্তে তার ভাইদের মাধ্যমে কাজ করে দিতে স্বীকারোক্তি নেন ইসমাইল।
মারধরে একপর্যায়ে কালু অসুস্থ হয়ে পড়লে এ ঘটনার বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না বলে সাদা কাগজে মুচলেকা নিয়ে তাঁকে শ্বশুরবাড়ির লোকজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এদিকে নির্যাতনের ঘটনায় এলাকায় নানা সমালোচনা শুরু হয়। সর্দার ইসমাইল হোসেনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে অভিযুক্ত ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘কালুকে বছরের শুরুতে ৮০ হাজার টাকায় চট্টগ্রামের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতে নেওয়া হয়। শুরু থেকে সে ঠিকমতো কাজ করছে না। প্রায়ই নানা অজুহাতে ভাটার কাজ ফেলে চলে আসে। তবে দুই হাত বেঁধে ঝুলিয়ে রাখলেও বেশি মারধর করা হয়নি। ভয় লাগানোর জন্য সামান্য কয়েকটি বেত্রাঘাত করেছি।’ তবে কোন ইটভাটায় ওই শ্রমিককে কাজ দেওয়া হয়েছে, তা বলতে রাজি নন ইসমাইল হোসেন।
এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘বিষয়টি পুলিশের নজরে এসেছে। তদন্ত করা হচ্ছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ করলে প্রচলিত আইনে অপরাধীর বিচার হবে। এ বিষয়ে ছাড় দেওয়া হবে না। ’

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৫ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৬ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৭ মিনিট আগে