
লক্ষ্মীপুরের রামগঞ্জে তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামের কারি সাহেবের বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা কেউ বলতে পারেনি। নিহত তাজিয়া বেগম কারি সাহেবের বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতের স্বামী আবদুল মান্নান এশার নামাজের আজান দিলে মসজিদে নামাজ পড়তে যান। সেখান থেকে তিনি এসে দেখেন রান্নাঘরে তাঁর স্ত্রী তাজিয়া বেগম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আবদুল মান্নানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাঁরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে কে বা কারা কী কারণে তাজিয়া বেগমকে হত্যা করেছে, তা জানা যায়নি। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চালানো হবে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
২৩ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে