
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদক সেবনের টাকা না পেয়ে হযরত আলী নামের ব্যক্তিকে কুপিয়ে হত্যা মামলায় তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মামুন হোসেন। গতকাল রোববার রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।
আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১১-এর নোয়াখালী দপ্তরের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ড। তিনি জানান, হত্যার পর থেকে মামুন আত্মগোপনে চলে যান। গতকাল রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রায়পুর থানা-পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, হযরত আলী দেওয়ানের ছোট ছেলে মামুন মাদকাসক্ত এবং মাদক কারবারের সঙ্গে জড়িত। ঘটনার কয়েক দিন আগে মাদক মামলায় পুলিশ তাঁকে আটক করে জেলহাজতে পাঠায়। ঈদের আগে জামিনে মুক্তি পেয়ে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন। এসব ঘটনা নিয়ে প্রায়ই বাবা-ছেলের মধ্যেই কথা-কাটাকাটি হতো। ১১ জুন রাতে রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়নের উত্তর চরবংশী এলাকায় নিজ বাড়িতে বাবা হযরত আলী দেওয়ানকে কুপিয়ে হত্যা করেন মামুন।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
১৩ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১৫ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে