
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্বামীর সঙ্গে বিরোধের জেরে পুলিশ ডেকে এনে ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা বলে দিয়েছেন এক নারী। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের পুরান বেড়ি এলাকার আবুল হোসেন সর্দারের ঘর থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে স্থানীয় ফাঁড়ি পুলিশ।
আবুল হোসেন পেশায় জেলে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তিনি মাছ ধরতে নদীতে গিয়েছেন বলে স্বজনেরা জানিয়েছেন।
আবুল হোসেন সর্দারের স্ত্রী খালেদা আক্তার বলেন, ‘আমার স্বামী আবুল হোসেন সর্দার এগুলো ঘরে এনে রেখেছিলেন। আমি দেখতে পেয়ে পুলিশকে জানাই।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, পারিবারিক বিষয়াদি নিয়ে আবুল হোসেন সর্দারের সঙ্গে তাঁর স্ত্রী খালেদা আক্তারের কলহ চলছিল। আবুল হোসেন নদীতে মাছ ধরতে গেলে খালেদা পুলিশকে অস্ত্র থাকার বিষয়টি জানান। পুলিশ ধারালো অস্ত্রগুলো উদ্ধার করে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, স্বামীকে ফাঁসানোর জন্য তিনি এ ধরনের ঘটনা সাজিয়ে থাকতে পারেন। এরপরও বিষয়টির তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
২১ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
৩১ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে