
নেত্রকোনার কলমাকান্দায় এক রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দেওয়ার অভিযোগে উপজেলা নির্বাচন অফিসে আউটসোর্সিংয়ে কর্মরত তিনজনকে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল সোমবার তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
চাকরিচ্যুতরা হলেন কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর কাঞ্চন মিয়া ও আরিফ মিয়া এবং স্ক্যানিং অপারেটর স্মরণ সরকার হীরা।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলমাকান্দার রামনাথপুর পাগলা এলাকায় এক রোহিঙ্গাকে টাকার বিনিময়ে এনআইডি ও পাসপোর্ট সংগ্রহ করে দেওয়ার ঘটনা ঘটে। একইভাবে নেত্রকোনা সদরেও এক রোহিঙ্গাকে আইডি তৈরি করে দেওয়ার অভিযোগ ওঠে। এ কাজে নির্বাচন অফিসের কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগও ওঠে।
গত জানুয়ারিতে দৈনিক আজকের পত্রিকাসহ কয়েকটি জাতীয় দৈনিকে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর নির্বাচন কমিশন তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসে আউটসোর্সিংয়ে কর্মরত তিন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। তবে নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, ‘রোহিঙ্গা নাগরিককে নাগরিকত্ব দেওয়ার অভিযোগ ওঠার পর নির্বাচন কমিশন থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বিষয়টি তদন্ত করেন। ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কলমাকান্দা নির্বাচন অফিসে আউট সোর্সিংয়ে কর্মরত তিনজনকে চাকরিচ্যুত করা হয়। ওই তিনজন নির্বাচন অফিসের কেউ নন, তাঁরা কোম্পানির হয়ে আউট সোর্সিংয়ে নির্বাচন অফিসে কাজ করছিলেন।'
মোহাম্মদ তোফায়েল হোসেন আরও বলেন, জেলায় এ-সংক্রান্ত আরও যেসব অভিযোগ রয়েছে সেগুলোরও তদন্ত চলমান।
এদিকে চাকরিচ্যুত ডাটা এন্ট্রি অপারেটর কাঞ্চন মিয়া গতকাল সোমবার ইবাদ হোসেন নামে এক সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইবাদ হোসেন আজ নেত্রকোনা মডেল থানায় অভিযোগ করেছেন। ইবাদ হোসেন দৈনিক কালের কণ্ঠের নেত্রকোনা প্রতিনিধি।
কাঞ্চন মিয়া দাবি করেন, চাকরিচ্যুতির খবর পেয়ে মানসিক চাপ ও ক্ষোভে তিনি ওই সাংবাদিককে গালাগাল করেছেন। পরে স্বাভাবিক হয়ে ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ভোলার চরফ্যাশনের জেলেদের জালে নদী ও সাগরে একসময় ধরা পড়ত প্রচুর মাছ। মাছ বিক্রি করেই চলত হাজারো জেলে পরিবারের সংসার। তবে সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। নদী ও সাগরে কাঙ্ক্ষিত মাত্রায় মাছ না পাওয়ায় কমেছে জেলেদের আয়। অথচ ট্রলার, জাল, জ্বালানি, খাবার ও সংসারের খরচ ঠিকই বহন করতে হচ্ছে।
২২ মিনিট আগে
শর্ত লঙ্ঘন করে একজন এনজিওকর্মীকে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগের অভিযোগ উঠেছে। এর আগে বেসরকারি সংস্থায় (এনজিও) কাজ করা মোসা. শাহানারা আক্তার নামের এ উপাধ্যক্ষের চুক্তির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের চেষ্টা চলছে বলেও জানা গেছে।
২৯ মিনিট আগে
চট্টগ্রামের রাউজানে থামছে না খুনের মিছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট শ্রমিক লীগ নেতা আবদুল মান্নান হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া এই রক্তপাত দুই বছরেও থামেনি। একের পর এক রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র সন্ত্রাসের বলি হয়েছেন ২৭ জন। তাঁদের ২০ জনই রাজনৈতিক কারণে লাশ হয়েছেন।
৩ ঘণ্টা আগে
মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
৪ ঘণ্টা আগে