Ajker Patrika

গত ১৭ বছর দেশের মানুষ উন্নয়নবঞ্চনার শিকার হয়েছিল: পানিসম্পদমন্ত্রী এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
গত ১৭ বছর দেশের মানুষ উন্নয়নবঞ্চনার শিকার হয়েছিল: পানিসম্পদমন্ত্রী এ্যানি
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে পানিসম্পদমন্ত্রী এ্যানি। ছবি: আজকের পত্রিকা

নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘গত ১৭ বছর লক্ষ্মীপুরসহ দেশের মানুষ উন্নয়নবঞ্চনার শিকার হয়েছিল। সেটা থেকে আমাদের বের হতে হবে। বর্তমান সরকার দেশের মানুষের জন্য কাজ করছে। যেন কেউ উন্নয়ন থেকে বঞ্চিত না হয় বা বঞ্চনার শিকার না হয়, সেদিকে সরকারের নজর রয়েছে।’ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর শহরের নিজ বাসভবনে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ করে পানিসম্পদমন্ত্রী বলেন, চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের মাধ্যমে বিএনপি প্রমাণ করছে, বিএনপি চাইলে উন্নয়ন করতে পারে। তাই দেশের স্বার্থে ও স্থানীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমালোচনা করে কাউকে সুযোগ দেওয়া যাবে না। কারণ, অনেকেই সুযোগের অপেক্ষায় আছে। ইউনিয়নভিত্তিক উন্নয়ন হবে। কেউ উন্নয়ন থেকে বঞ্চিত হবে না। পাশাপাশি লক্ষ্মীপুরে একটি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং অর্থনৈতিক জোন করার পরিকল্পনা রয়েছে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন মন্ত্রী।

এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপি নেতা ও বিআরডিবির চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান ও হারুনুর রশিদ ব্যাপারী, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুসহ জেলা, উপজেলা, পৌর, চন্দ্রগঞ্জ থানা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জিন ছাড়ানোর নামে ২১টি যৌন নিপীড়ন, লন্ডনে বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

জিলহজ মাসের প্রথম ১০ দিনের ১৫ আমল

‘সনাতন ধর্ম নির্মূল করতে হবে’, তামিলনাড়ু বিধানসভায় এমএলএর মন্তব্যে বিতর্ক

ব্যাংক ম্যানেজারকে অপহরণ, মুক্তিপণ আদায় শেষে মহাসড়কে ফেলে দিল দুর্বৃত্তরা

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত