
লক্ষ্মীপুরের রামগতিতে হাত-পা বেঁধে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে রামগতি থানায় স্থানীয় জামাল উদ্দিনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী নারী। এর আগে গতকাল ভোরে ঘটনাটি ঘটে।
জানা যায়, ভুক্তভোগী ওই নারী গতকাল ভোরে ঘরের পাশে বাথরুমে যান। এ সময় দুই ব্যক্তি তাঁকে জাপটে ধরে নির্জন জায়গায় নিয়ে যান। পরে হাত-পা ও মুখ বেঁধে পালাক্রমে তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী অচেতন হয়ে পড়লে পালিয়ে যান ধর্ষকেরা। অভিযোগ উঠেছে, ওই নারীর নিকটাত্মীয় জামাল উদ্দিনসহ চার-পাঁচজন মিলে তাঁকে ধর্ষণ করেছেন।
ভুক্তভোগী ওই নারী বলেন, দুই বছর আগে তাঁর বিয়ে হয়। তাঁদের একটি সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর জামাল উদ্দিন তাঁকে নোংরা প্রস্তাব দেন। এ নিয়ে পারিবারিকভাবে বিরোধ চলছিল। কয়েক মাস পর জামাল উদ্দিন তাঁকে ধর্ষণ করেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় বিচার দাবি করলে ভয়ভীতি দেখিয়ে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যান জামাল। ওই নারী অভিযোগ করেন, আগের ক্ষোভ থেকে বন্ধুদের সঙ্গে নিয়ে ফের তাঁকে ধর্ষণ করেছেন জামাল উদ্দিন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, আশরাফ ও নুর ইসলাম নামের দুজন জামাল উদ্দিনকে সহযোগিতা করেছেন বলে জানা গেছে। বাকি দুই অজ্ঞাতনামা আসামিকে এখনো শনাক্ত করা যায়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১৫ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
৪৪ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে