
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের নদীর পাড় এলাকায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় আরও দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এখনো নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে পুলিশ নিহতদের ঘর থেকে আটক করে। তাঁকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয় উপস্থিত উত্তেজিত জনতা। তাঁকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

ওই সময় রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিস্তারিত আসছে...

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কামরাঙ্গীচালা এলাকায় শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন পরিচয়ে কাবির দেওয়ান নামে পরিচিত এসএসসি পরীক্ষার্থী জিপিএ ৪ দশমিক ৫৬ পেয়ে উত্তীর্ণ হয়েছে। জন্মের সময় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নথিতে তার নাম ছিল কেয়া আক্তার।
৮ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে ১৪ জন শিক্ষক ও তিনজন কর্মচারী থাকা সত্ত্বেও দাখিল পরীক্ষায় অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। এমন ফলাফল হয়েছে উপজেলার কড়ইকান্দি মফিজ উদ্দিন আকন্দ দাখিল মাদ্রাসায়।
৩১ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলী নদীর পিডিবি ঘাটসংলগ্ন এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া নারীর পরিচয় মিলেছে। নিহতের নাম জান্নাতুল ফেরদৌস (২৮)। জুতা, কানের দুল ও পোশাক দেখে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেছেন।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ে এসএসসি ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জনই ফেল করেছে। এ ঘটনায় উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে