
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ে এসএসসি ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জনই ফেল করেছে। এ ঘটনায় উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
প্রধান শিক্ষকের দাবি, আত্মহত্যার হুমকি দিয়ে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ছাত্ররা এসএসসি পরীক্ষা অংশ নেয়।
গতকাল সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পরে হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ে গিয়ে এ তথ্য জানা যায়।
হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক স্বপন কুমার মণ্ডল বলেন, ‘প্রতি বছর আমাদের হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে। এবার আমরাও আশা করেছিলাম ভালো ফলাফলের। কিন্তু তা হয়নি। আমাদের বিদ্যালয় থেকে ৩৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্য থেকে মধ্যে ২১ জন অকৃতকার্য হয়েছে। নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা রাজনৈতিক চাপ ও আত্মহত্যার হুমকি দিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এ কারণেই আমাদের বিদ্যালয় এসএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয় ঘটেছে। আগামীতে যাতে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’
অপরদিকে, উপজেলার বৈকুণ্ঠপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় ৩৬ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ২২ জন পাস করেছে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জসিম উদ্দিন বলেন, হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় ও পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় নামে দুটি বিদ্যালয়ে ফলাফলের বিপর্যয় ঘটেছে। এ দুটি বিদ্যালয়ে কেন ফলাফলে এমন বিপর্যয় ঘটল তা আমরা খতিয়ে দেখব।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
১ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৪ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৪ ঘণ্টা আগে