
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা এলাকায় ট্রাকের ধাক্কায় পঞ্চম শ্রেণির ছাত্র নোয়ান হোসেন (১২) নিহত হয়েছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নোয়ান হোসেন চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও রসুলগঞ্জ এলাকার মো. নাছির উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয় নোয়ান হোসেন। চররুহিতা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়।
এতে নোয়ান হোসেন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে স্কুল ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকচালককে ধরতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে