
উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেড়েছে শীতের তীব্রতা। মধ্য রাত থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৯-১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। এ সময় হেড লাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। এমন অবস্থায় ভোগান্তি বেড়েছে অটোরিকশাচালক ও খেটে খাওয়া মানুষের।
সকালে দেখা গেছে, ঘন কুয়াশার কারণে যানবাহন দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। কুয়াশার সঙ্গে শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ।
ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বাড়ায় সময় মতো কাজে যেতে পারছেন না অনেকে। এতে বয়স্ক ও শিশুদের মাঝে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা এলাকার হেমন্ত চন্দ্র রায় বলেন, কয়েক দিন থেকে প্রচুর কুয়াশা পড়ছে। সঙ্গে বেড়েছে ঠান্ডা। বর্তমানে যে কুয়াশা দেখছি, পৌষ মাঘ-মাসে বুঝি ঘর হতে বের হওয়া যাবে না।
ওই এলাকার ভ্যানচালক আহাদ মিয়া বলেন, দিন যতই যাচ্ছে কুয়াশা ও ঠান্ডার প্রকোপ বেড়েই চলছে। সকালে ঘন কুয়াশায় গাড়ি নিয়ে বের হলে কুয়াশা পড়ে শরীরের গরম কাপড় ভিজে যায়। এ ছাড়া সকালে রাস্তা দেখা যায় না। মানুষের চলাচল কম থাকলে আয় করি কেমন করে। আমাদের খুব সমস্যা হচ্ছে।
রাবাইতাড়ি এলাকার কৃষক মেহের আলী বলেন, ঘনকুয়াশায় মাঠের জমিতে কাজ করতে বিলম্ব হয়। শীতে গায়ের কাপড় ভিজে যায়। এখনে যে শীত পড়ছে, মনে হয় এ বছর শীত ও ঠান্ডার তীব্রতা অনেক বেশি হবে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারে ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত এক সপ্তাহ থেকে এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৭-২১ ডিগ্রি সেলসিয়াস ওঠা-নামা করছে। তবে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে ঠান্ডার তীব্রতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাঁকে ফের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। ৫ দিনের রিমান্ড শেষে মামুন খালেদকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৮ মিনিট আগে
সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য আটকে রাখা নারী, শিশুসহ সাতজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়ি থেকে তাঁদের উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানিয়েছেন।
১৫ মিনিট আগে
বখতিয়ারের চাচাতো ভাই আবুল হোসেন জানান, সকালে আলমডাঙ্গা উপজেলা চত্বরে জ্বালানি কার্ডের লাইনে দাঁড়ান বখতিয়ার। প্রচণ্ড ভিড়ে বখতিয়ার স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে একটা স্থানীয় বেসরকারি ক্লিনিকে নিলে জানা যায় যে তিনি মারা গেছেন।
১ ঘণ্টা আগে
সোমবার বিকেল ৫টা থেকে মঙ্গলবার ভোর ৩টা পর্যন্ত সদর উপজেলার আখনেরহাট, চেয়ারম্যান স্টেশন, হরিণা ঘাট বহরিয়া, মিনি কক্সবাজার, পৌর এলাকার টিলাবাড়ি, আনন্দবাজার, লালপুর ও গাজীপুর টেক এলাকায় টাস্কফোর্স অভিযান চালায়। এ সময় জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে হাতেনাতে আটক করা হয়।
১ ঘণ্টা আগে