উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম, যা তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদীর বন্যা ও চরাঞ্চলের জন্য পরিচিত। এই ট্যাগ পেজে এই জেলার বিভিন্ন উপজেলা—যেমন- কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, ফুলবাড়ী, রাজারহাট, উলিপুর, চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর সহ কুড়িগ্রামের রাজনীতি, প্রশাসন, উন্নয়ন, বন্যা ও সামাজিক নানা ঘটনার সর্বশেষ কুড়িগ্রাম জেলার খবর পাওয়া যাবে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর চরভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজারে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক শ মানুষ অংশ নেন।

কুড়িগ্রামের উলিপুরে সুমন মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপনে বিয়ে করা এক এইচএসসি পরীক্ষার্থী (১৮) স্ত্রীর মর্যাদার দাবিতে ওই যুবকের বাড়িতে অনশনে বসেছেন...

দুই বছর বিরতি দিয়ে আবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের মাঠে পশুর হাট বসানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে মাঠে পশু বেচাকেনা করতে দেখা গেছে।

জেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে কুড়িগ্রাম সদরে গুচ্ছগ্রামের বন্দোবস্তকৃত জমিসহ খাস জমি ব্যক্তিমালিকানায় নামজারি করে দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (এসি ল্যান্ড) আরিফুল ইসলামের বিরুদ্ধে।