
কিশোরগঞ্জে তিনটি পৃথক স্থানে সড়কে গাছ কেটে অবরোধ, গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা ও অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কের পাশের একটি লিচুগাছ কেটে সড়ক অবরোধ করেছেন একদল ব্যক্তি। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে হওয়া এ ঘটনায় কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে সড়কে যান চলাচলের উপযোগী করে।
স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ মোটরসাইকেলে করে কয়েক ব্যক্তি শ্রীরামদী এলাকায় প্রবেশ করেন। তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে সড়কের পাশে থাকা বড় লিচুগাছটি কেটে রাস্তার ওপর ফেলে দেন। এ ঘটনায় মুহূর্তেই সড়ক অচল হয়ে পড়লে বিভিন্ন যানবাহন আটকে যায়। পথচারীরাও দুর্ভোগে পড়েন।
পাকুন্দিয়া থানার পুলিশ বলেছে, ঘটনাটি কারা ঘটিয়েছে, তা শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে ও তদন্ত চলছে।
অন্যদিকে একই রাতে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অগ্নিসংযোগ করেন মাস্ক পরা এক ব্যক্তি। ঘটনার সময় পাশের একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা এক ব্যক্তি ব্যাংকের নিচতলায় আগুন ধরিয়ে পালিয়ে যান। তবে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পরপরই কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা ব্যাংকে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এদিকে কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি নষ্ট ভাঙারি জাতীয় অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ খালিদ বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তবে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের বড় অংশ পুড়ে যায়।’

পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ৩০ প্যাকেট দুধ নিয়ে যাওয়ার অভিযোগ ওঠার পর ২৭ প্যাকেট ফেরত দিয়েছেন অভিযুক্ত তিন যুবক। বাকি তিন প্যাকেট দুধ তাঁরা খেয়ে ফেলেছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকেরা।
৪ মিনিট আগে
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ আবারও দেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। আজ বুধবার টাইমস হায়ার এডুকেশন তাদের নিজস্ব ওয়েবসাইটে এ র্যা
১৩ মিনিট আগে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনো তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এতে স্বজন ও মহাজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সুন্দরবনে মাছ ধরতে যাওয়া অন্য জেলেদের মধ্যেও...
১৮ মিনিট আগে
সম্প্রতি কামাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি ওই জমি নিজের দাবি করছেন বলে অভিযোগ ওঠে। গ্রামবাসীর ভাষ্য, জাহাঙ্গীর আলমের অংশীদারের কাছ থেকে জমিটি কিনেছেন বলে দাবি করছেন কামাল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদেই বুধবার (৩০ সেপ্টেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি
২৭ মিনিট আগে