
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শারীরিক প্রতিবন্ধীর ট্রাক্টর ভাড়া নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জেলা যুবদল সদস্য নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘আমার পাওনা ১৭ লাখ টাকা ও স্বরাজ ট্রাক্টর গাড়িটি আত্মসাৎ করার উদ্দেশ্যেই সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগ করেন মজিবুর রহমান নজরুল।’
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজারে একটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন বুলবুল। তিনি পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামের বাসিন্দা।
যুবদল নেতা বুলবুল অভিযোগ করে বলেন, ‘নজরুল আর আমি অংশীদারি ব্যবসা করতাম। একসময় নজরুলের কাছ থেকে ১৭ লাখ টাকা পাওনা হয়। এ নিয়ে পাকুন্দিয়া বাজার বণিক সমিতিতে একাধিকবার দরবার হয়। এতে টাকা পরিশোধের আশ্বাস দেন নজরুল। কিন্তু দুই বছর হয়ে গেলেও তিনি আমার পাওনা টাকা পরিশোধ করেননি।’
যুবদল নেতা দাবি করেন, ‘গাড়ির সমস্ত কাগজপত্রও আমার নামে। ট্রাক্টরটি নজরুল তাঁর ইটখোলায় ব্যবহার করার জন্য ভাড়া নেন। ভাড়া দেওয়া বন্ধ করে দেওয়ায় আলোচনা সাপেক্ষে দুই বছর আগে গাড়িটি ফেরত নিয়ে আসি। কথা ছিল এক বছরের মধ্যে আমার পাওনা টাকা পরিশোধ করবে। কিন্তু আজও তিনি আমার টাকা পরিশোধ করেননি।’
মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার অভিযোগের বিষয়ে যুবদল নেতা বলেন, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি। টাকা আত্মসাৎ করতেই এসব পরিকল্পনা করে নজরুল।’
বুলবুল বলেন, পাওনা ১৭ লাখ টাকা পরিশোধ না করলে নজরুলের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেবেন।
এর আগে গতকাল বুধবার (২৩ জুলাই) একই স্থানে সংবাদ সম্মেলন করে প্রতিবন্ধী মজিবুর রহমান নজরুল অভিযোগ করেন, ট্রাক্টর ভাড়া নিয়ে আর ফেরত দিচ্ছেন না যুবদল নেতা বুলবুল।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩৭ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে