
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় রাস্তাঘাটে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়িতে ঢুকে মারধর করল উত্ত্যক্তকারী যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর বোন বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
উত্ত্যক্তকারী যুবকের নাম অনিক (২০)। তার বাবার নাম খোকন এবং মায়ের নাম শারমিন। তাঁদের বাড়ি কুলিয়ারচর পৌর এলাকার পূর্ব গালকাটা এলাকায়। তবে অভিযুক্ত যুবক ছোটবেলা থেকেই মাধবদী গ্রামে তাঁর নানাবাড়িতে বসবাস করে আসছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ে যাতায়াতের সময় ওই শিক্ষার্থীকে ইভটিজিং করা হলে সে এর প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক পরে তার বাড়িতে গিয়ে তাকে মারধর করেন। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাঁদেরও ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর থেকে স্কুলছাত্রী ও তার পরিবার আতঙ্কে রয়েছে। পরিবারের দাবি, হামলার পর ওই শিশু মানসিকভাবে ভেঙে পড়েছে। নিরাপত্তাহীনতার কারণে সে স্কুলে যেতেও ভয় পাচ্ছে। ফের হামলার আশঙ্কায় পরিবারের সদস্যরাও উদ্বেগের মধ্যে রয়েছেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, ‘ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

‘নিয়োগপত্র দেবে, নয়তো আমরা এখানেই অনশন করে যাব। না খেয়ে মরব, তবুও আমরা কেউ বের হব না এখান থেকে।’ এভাবেই কথাগুলো বলছিলেন জামালপুরে চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগবঞ্চিত ৫১ জনের একজন। প্রাথমিকে নিয়োগপ্রত্যাশী এই প্রার্থীরা নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার না করার ঘোষণাও দিয়েছেন।
৭ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ নামে এক মাংস বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে উপজেলা শহরের বাজার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত।
১৬ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি গ্রাম থেকে রোকন উদ্দিন জয় (২৪) নামে এক প্রবাসফেরত যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁর নিজ বাড়ির পেছনের ঝোপঝাড়ে থাকা একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে ৬১ লাখ ২৪ হাজার ৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে চাল, পানীয়, শাড়ি, গরু, মদ ও একটি সিএনজি জব্দ করা হয়।
২৫ মিনিট আগে