Ajker Patrika

‎শিশু ফাহিমা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন

সিলেট প্রতিনিধি
‎শিশু ফাহিমা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন
সিলেট আদালতপাড়ায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের উদ্যোগে আয়োজিত মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

‎সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তার ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাকির হোসেনের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

আজ ‎‎বুধবার সিলেট আদালতপাড়ায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‎

‎মানববন্ধনে বক্তারা বলেন, শিশু ফাহিমা হত্যা মামলায় জাকিরের মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর করতে হবে। শিশু হত্যার মতো নৃশংস ঘটনায় কোনো ধরনের শিথিলতা বা দীর্ঘসূত্রতা কাম্য নয়। ফাহিমা হত্যার সুষ্ঠু বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তি কার্যকরের মাধ্যমে সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দিতে হবে।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের সাবেক সিনিয়র সহসভাপতি সুনির্মল সেনের সভাপতিত্বে এবং সংগঠনটির সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাহান উদ্দিন নাজুর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী ও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু। ‎এ ছাড়া সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান, সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সাংবাদিক তোফায়েল আহমেদ, আশরাফ আহমদ শিপন, শিহাব উদ্দিন, খালেদ আহমদ, নজির উদ্দিন, শারুফ উদ্দিন, সমাজসেবক সেবুল আহমদ এবং শিশু ফাহিমার মা-বাবা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, ৬ আগস্ট শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে (৩০) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এর আগে গত ৭ মে সিলেট সদর উপজেলার সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে ফাহিমাকে ধর্ষণচেষ্টা ও গলাটিপে হত্যা করে জাকির। পরদিন রাতে পুলিশ ডোবা থেকে তার লাশ উদ্ধার করে এবং ১১ মে রাতে জাকিরকে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত