
মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টার অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। আজ বুধবার বিকেলে উপজেলার মৌলভীচরের কাছে মেঘনা নদী থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্টসহ একটি স্টিল বডি বাল্কহেড জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মো. আবু তাহের (৫৭) , ভোলার সদর উপজেলার মো. আলাউদ্দিন (৪২) ও একই এলাকার মো. নিরব (৩৫)।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালায় কোস্ট গার্ডের একটি টিম। এ সময় সন্দেহভাজন বাল্কহেডটি তল্লাশি করে সিমেন্ট পাওয়া যায়। অনুসন্ধান করে দেখা গেছে ,ওইসব সিমেন্ট তাঁরা মিয়ানমারে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন। আটক ব্যক্তিদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাঁশগারা গ্রামের লাচ্ছি নদীর ওপর নির্মিত কাঠের সাঁকোটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নদীর দুই পাড়ের হাজারো মানুষ। দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া সাঁকোটির মাঝের অংশ সম্প্রতি ভেঙে যাওয়ায় ওই এলাকার সঙ্গে উপজেলা...
৮ মিনিট আগে
দেশের সব বেসরকারি হাসপাতালে নরমাল ডেলিভারি রুম রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার। ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি অপ্রয়োজনীয় সিজারিয়ান নিরুৎসাহিত করা, অতিরিক্ত ফি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া এবং স্বাস্থ্য খাতে জনবল সংকট দূর...
৯ মিনিট আগে
বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ৩ আগস্ট দুধলমৌ গ্রামের শাহ আলমের বাড়িতে বোমা বিস্ফোরণে হনুফা বেগম ও তাঁর মেয়ে ইতি এবং পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাতি ফাহিম দগ্ধ হন।
১৬ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে গাইবান্ধা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটা দুটির চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।
১৮ মিনিট আগে