
কিশোরগঞ্জ শহরের পুরাতন থানা এলাকায় নির্মাণাধীন আব্দুস সামাদ প্লাজার ছাদে রড তোলার সময় উচ্চ ভোল্টেজের তারে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঘটে এ দুর্ঘটনা। শ্রমিকদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে বীরউজলী বাজার এলাকায় দুর্ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

আন্তর্জাতিক সমমজুরি দিবস তাঁদের জন্য নতুন কোনো অর্থ বহন করে না। উদয়াস্ত পরিশ্রম করেও তাঁদের কপাল ফেরে না। একজনের আয়ে সংসার না চলায় ঘরের কাজের পাশাপাশি এসব নারী মাঠে নেমে আসেন কৃষিকাজের জন্য। কৃষিকাজে তাঁদের চাহিদাও রয়েছে। কিন্তু মজুরি এখনো বৈষম্যমূলক। এ অবস্থার অবসান চান তাঁরা।

৬ মাস আগে একই ইউনিয়নের লাখুহাটি গ্রামের রউফ মিয়ার ছেলে মাসুম মিয়ার সঙ্গে সূবর্ণা আক্তারের বিয়ে হয়। এক সপ্তাহ আগে সূবর্ণা আক্তার বাবার বাড়িতে বেড়াতে যান। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল...