
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ট্রাক্টর ভাড়া নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে। এমনকি ট্রাক্টরটি ফেরত চাইলে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় দুই মাস আগে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।
এসব অভিযোগ করে বুধবার (২৩ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজারে একটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শারীরিক প্রতিবন্ধী মজিবুর রহমান নজরুল। ভুক্তভোগী নজরুল পাকুন্দিয়া উপজেলার পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অন্যদিকে অভিযুক্ত যুবদল নেতা নুরুল ইসলাম বুলবুল পাকুন্দিয়া উপজেলার চণ্ডীপাশা গ্রামের বাসিন্দা। নুরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের সদস্য বলে জানা গেছে। তবে তিনি দাবি করেছেন, ট্রাক্টরটি তাঁর।
ভুক্তভোগী নজরুল বলেন, যুবদল নেতা বুলবুল তাঁর ট্রাক্টরটি ছয় মাসের জন্য ভাড়া নেন। ভাড়া চাইতে গেলে তিনি ৮-১০ জন ছেলে নিয়ে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে বলেন, এই গাড়ি তাঁর। বেশি কথা বললে গুলি করে দেবে বলে হুমকি দেন।

পরে নজরুল পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ করেন। থানা থেকে তাঁকে দুই মাস ধরে ঘোরানো হচ্ছে। নজরুল বলেন, ‘ভাড়ার প্রায় ১৫ লাখ টাকাসহ আমি আমার গাড়ি ফেরত চাই।’
অভিযুক্ত যুবদল নেতা নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘নজরুলের কোনো ট্রাক্টর আমি নিইনি। বরং আমার ট্রাক্টরটা ওর ইটখোলায় নিয়ে লুকিয়ে ফেলেছিল। পরে পুলিশ দিয়ে ট্রাক্টরটি উদ্ধার করে আনি। এখন সে আমার পাওনা না দেওয়ার জন্য ট্রাক্টর ভাড়া দেওয়ার মিথ্যা নাটক সাজাচ্ছে।’
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘অভিযোগের বিষয়ে আমার জানা নেই।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩০ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে