
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে কুকুরের উৎপাত। সকাল থেকে রাত পর্যন্ত একাডেমিক ভবন, ক্যাফেটেরিয়া, খেলার মাঠ, আবাসিক হল ও আবাসিক এলাকায় দেখা যায় তাদের চলাচল। অনেক সময় কুকুরের আচরণে আতঙ্কিত হচ্ছেন শিক্ষার্থী ও কর্মচারীরা; কেউ কেউ আক্রমণের শিকারও হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রাণীপ্রেমী শিক্ষার্থীরা একযোগে এগিয়ে আসেন মানবিক সমাধানের পথে।
এই প্রেক্ষাপটে প্রথমবারের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে কুকুর নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক ও মানবিক উদ্যোগ—বন্ধ্যাকরণ (স্পে-নিউটার) ও টিকাদান কার্যক্রম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় প্রাণীপ্রেমী শিক্ষার্থীদের গ্রুপ ‘স্নেহটেইল’-এর আয়োজনে এই কার্যক্রম পরিচালনার দায়িত্ব নিয়েছে ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন নামের একটি বিশেষায়িত দল।
জানা গেছে, ১৬ অক্টোবর তারা খুলনা বিশ্ববিদ্যালয়ে এসে কুকুরগুলোর বন্ধ্যাকরণ অপারেশন শুরু করবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কুকুর অপারেশনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হয়েছে। দুটি রুম প্রস্তুত রাখা হয়েছে—একটি আগত দলের আবাসনের জন্য, অন্যটি পোস্ট-অপারেটিভ কেয়ার ইউনিট হিসেবে। অপারেশনের পর দুই দিন কুকুরগুলোর খাবার সরবরাহ ও পর্যবেক্ষণের জন্য একজন নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্নেহটেইলের ফাউন্ডার তামান্না রহমান তন্নী বলেন, ‘বর্তমানে ক্যাম্পাসে ৬০ থেকে ৭০টি কুকুর রয়েছে। অনেক সময় তারা শিক্ষার্থীদের ধাওয়া করে বা আক্রমণাত্মক আচরণ করে, আবার অনেক শিক্ষার্থী তাদের খাওয়ানও। তাই আমরা এমন একটি উদ্যোগ নিতে চেয়েছি, যাতে মানুষ এবং প্রাণী নিরাপদে থাকতে পারে। প্রাণী নিধনের পরিবর্তে নিয়ন্ত্রণ ও সহাবস্থানের মাধ্যমে সমস্যার সমাধান সবচেয়ে মানবিক পথ।’
তামান্না রহমান আরও বলেন, ‘ইতিমধ্যে কুকুরগুলো তালিকাভুক্ত করা হয়েছে। এরপর বন্ধ্যাকরণ অপারেশন ও র্যাবিস ভ্যাকসিন দেওয়া হবে। অপারেশনের পর প্রতিটি কুকুরের গলায় পরিচয় বেল্ট পরানো হবে এবং কানের একটি অংশ কেটে চিহ্নিত করা হবে, যাতে সহজে বোঝা যায়, ওই কুকুরটি নিরাপদ ও বন্ধ্যাকৃত। অপারেশনের পর কুকুরগুলোর শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হবে।’ কুকুরের পাশাপাশি বিড়ালগুলোকেও র্যাবিস ভ্যাকসিন দেওয়া হবে বলে তিনি জানান।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিম বলেন, ‘শিক্ষার্থীরা যে সচেতনতা, দায়িত্ববোধ ও মানবিক দৃষ্টিভঙ্গি দেখিয়েছে, তা প্রশংসার দাবিদার। প্রশাসন এই উদ্যোগে পূর্ণ সহযোগিতা করছে। এর ফলে ক্যাম্পাস আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও প্রাণবান হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।’

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৩৯ মিনিট আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
১ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
২ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
২ ঘণ্টা আগে