খুলনায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে ওই যুবকের লাশ আড়ংঘাটা থানাধীন মোস্তর মোড় থেকে উদ্ধার করা হয়। ওই যুবক যশোর জেলার কেশবপুর উপজেলার কাসতা গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানের ছেলে মো. মেহরাব হোসেন।
সে ৭ সেপ্টেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হন।
আড়ংঘাটা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মিত্র বলেন, মৃত যুবক মেহরাব হোসেন মানসিকভাবে অসুস্থ ছিলেন। ৭ সেপ্টেম্বর চিকিৎসার জন্য বাবা মশিয়ার রহমানের সঙ্গে সে খুলনায় আসেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও হন। ৭ সেপ্টেম্বর মাগরিবের নামাজ আদায় করতে বাবার সঙ্গে মসজিদে যান মেহরাব। কিন্তু বাবার নামাজ শেষ হওয়ার আগে সে পেছন থেকে বাইরে চলে যান। নামাজ শেষ হওয়ার পর মেহরাবকে না পেয়ে বাবা পাগলের মতো খুঁজতে থাকেন। কোথাও না পেয়ে ওই দিন রাতে সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তাঁরা খুলনা জেলাসহ বিভিন্ন স্থানে তাঁকে খুঁজতে থাকেন।
প্রদীপ মিত্র আরও বলেন, ‘আজ দুপুরে মোস্তর মোড়ে অজ্ঞাতনামা এক যুবকের লাশ পড়ে আছে, এমন সংবাদ পেয়ে আড়ংঘাটা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধারের বিষয়টি পুলিশ এবং স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার করতে থাকে। এমন একটি দৃশ্য দেখে মেহরাবের ছোট ভাই নাহিদ ইসলাম মোস্তর মোড়ে গিয়ে লাশটি শনাক্ত করেন। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

রাজধানীর উত্তরা ‘কম্বে রেন্টুরেন্ট অ্যান্ড বার’ নামে একটি মদের বারে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে ৫৭ নারীসহ ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রহস্যজনক কারণে সেখান থেকে কোনো মদ-বিয়ার জব্দ করা হয়নি।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রলপাম্প এলাকায় এই ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
ভুক্তভোগী প্রদর্শক আলেয়া খাতুন হীরা বলছেন, চাঁদাবাজি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সঙ্গে জড়িয়ে আপত্তিকর কথা বলা হয় তাঁকে। এ কারণে তিনি মেজাজ হারিয়ে বিএনপি কর্মী শাহাদ আলীকে প্রথমে চড় দেন। এরপর তাঁকে স্যান্ডেল খুলে পেটান শাহাদ।
৪ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় মহাসড়ক থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের বয়স আনুমানিক ৪৫ বছর। গাজীপুর টু ঢাকা মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টারের সামনে থেকে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
৫ ঘণ্টা আগে