
সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা রেঞ্জের অধীনস্থ শাকবাড়িয়া নদীসংলগ্ন এলাকা থেকে ৪৮ কেজি হরিণের মাংসসহ মো. দিদারুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে আরও ১১৫ কেজি মাছ, দুটি নৌকাসহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। আটক দিদারুল মহারাজপুর গ্রামের মৃত হামিদ গাজীর ছেলে।
বন বিভাগ সূত্র জানায়, গতকাল সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীনের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে হরিণের মাংসসহ এই শিকারিকে আটক করেন। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে আরও একজন শিকারি পালিয়ে যান।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, ‘আমাদের নিয়মিত অভিযান চলাকালে শাকবাড়িয়া নদীসংলগ্ন এলাকা থেকে ৪৮ কেজি হরিণের মাংসসহ শিকারি মো. দিদারুল ইসলামকে আটক করা হয়েছে। এ সময় ১১৫ কেজি মাছ, দুটি নৌকা ও হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।’
নাসির উদ্দীন আরও জানান, অভিযানকালে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে ১ নম্বর কয়রা গ্রামের হাবিবুর সরদারের ছেলে মনিরুল সরদার পালিয়ে গেছেন। এ বিষয়ে বন আইনে মামলা করা হয়েছে এবং জব্দ করা মাছ ও হরিণের মাংস আদালতের মাধ্যমে বিনষ্ট করা হয়েছে।

হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হক (৩২) নামে মাদক মামলার এক হাজতি আসামি মারা গেছে। আজ বৃহস্পতিবার ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে পরিবারের দাবি, কারাগারে মারধর করে তাকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
২ মিনিট আগে
পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল এ অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্
৪ মিনিট আগে
নেত্রকোনা সদরে ব্যাটারিচালিত ভ্যানের কার্টনে লুকিয়ে রাখা ৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় রুজেল মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
১৩ মিনিট আগে
আড়াই মাস আগে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা খাল থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। পিবিআইয়ের ভাষ্য, মরদেহটি জান্নাতুল ফেরদৌসের। তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ খালে ফেলে
১৫ মিনিট আগে