
সুন্দরবনের জলদস্যু ‘আলিফ বাহিনীর’ দুই গ্রুপের ১৫ সদস্যের আত্মসমর্পণের পর বনের বিভিন্ন স্থানে টানা অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও প্রযুক্তিগত সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে ১৪টি আগ্নেয়াস্ত্র, ২৭৪ রাউন্ড তাজা গুলি, ২৩টি খালি কার্তুজ, সাতটি ওয়াকিটকি ও ছয়টি বুলেটপ্রুফ জ্যাকেট। এসব অস্ত্র ও সরঞ্জাম তিন-চার মাস আগে বনের বিভিন্ন স্থানে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি।
আজ সোমবার খুলনায় এসআরবি-৬-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুন্দরবনের বনজীবী জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে গত ২ মার্চ থেকে কোস্ট গার্ড, এসআরবি, স্থানীয় প্রশাসন, নৌ পুলিশ ও বন বিভাগের যৌথ পরিচালনায় ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ শুরু হয়। যৌথ বাহিনীর টানা অভিযানের মুখে টিকতে না পেরে জলদস্যুরা আত্মসমর্পণের পথ বেছে নেয়।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (৯ অক্টোবর) সুন্দরবনের আড় পাঙ্গাসিয়া নদীসংলগ্ন এলাকা থেকে আলিফ বাহিনীর দুই গ্রুপের ১৫ জন সদস্য আত্মসমর্পণ করেন।
মেজর নাজমুল ইসলাম জানান, আত্মসমর্পণের সময় তাঁদের কাছে কোনো অস্ত্র ছিল না। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর বনে দুই দিনব্যাপী উদ্ধার অভিযান চালানো হয়। জলদস্যুরা বিভিন্ন স্থানে আলাদাভাবে এসব অস্ত্র লুকিয়ে রেখেছিল।
আত্মসমর্পণকারী জলদস্যুদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে এসআরবি কর্মকর্তা বলেন, অনেক সদস্যই জানেন না তাঁদের বিরুদ্ধে কোথায় কী মামলা রয়েছে। তাঁদের প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হচ্ছে এবং আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মামলার নিষ্পত্তি হবে।
একই সঙ্গে জলদস্যুদের কাছে অস্ত্র সরবরাহকারী, চাঁদা আদায়কারী ও সহযোগীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ইতিমধ্যে সাতক্ষীরা, কয়রা, দাকোপ ও পটুয়াখালী অঞ্চলের অস্ত্র সরবরাহকারীদের নাম, মোবাইল নম্বর এবং লেনদেনের পদ্ধতিসংক্রান্ত নানা তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মেজর নাজমুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু অপরাধ দমন করে না, কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাকে সহায়তার হাতও বাড়িয়ে দেয়। তিনি বনের অন্য জলদস্যুদের অপরাধ ছেড়ে আত্মসমর্পণের আহ্বান জানান, অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

দুই যুবককে ৪০ লাখ টাকা নিয়ে জাল ভিসায় ইতালি পাঠানোর অভিযোগে করা মানব পাচার মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মো. কামাল হোসেন (৪৭) নামের এই ব্যক্তিকে গতকাল রোববার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুজন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
১৭ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে আকস্মিক ঝড় ও বাতাসের তাণ্ডবে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কড়ইকান্দি গ্রামের মৃত আকবর আলীর পুত্র ফিরোজ মিয়া ও আব্দুল খালেকের ঘর ভেঙে যায়।
১৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল খন্দকারকে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তারের দাবি করেছে এসআরবি-১১। সংস্থাটির ভাষ্য, তাঁর বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র, মাদক ও মারামারিসহ ১৫টি ফৌজদারি মামলা চলমান।
২৯ মিনিট আগে