Ajker Patrika

নড়াইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

নড়াইল প্রতিনিধি
নড়াইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
প্রতীকী ছবি

নড়াইলে ট্রাকের ধাক্কায় তপন রায় (৫৪) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নড়াইল-যশোর সড়কের চাঁচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তপন রায় যশোরের বাঘারপাড়া উপজেলার কিসমতমাহমুদপুর গ্রামের অজিত রায়ের ছেলে।

পুলিশ জানায়, তপন রায় নিজ বাড়ি থেকে ভ্যান চালিয়ে নড়াইল যাচ্ছিলেন। পথে চাঁচড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে তাঁর ভ্যানে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তুলারামপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত