জলদস্যু

পদ্মায় দস্যুদের দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি, দুই স্পিডবোটে আগুন
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যুদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও কয়েক রাউন্ড গুলিবর্ষণের পর দুটি স্পিডবোটে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বোট দুটি মাঝনদীতে নিয়ে ডুবিয়ে দেওয়া হয়।

সুন্দরবনে আলিফ বাহিনীর দুই গ্রুপের ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
নিস্তার আহমেদ জানান, আত্মসমর্পণকারী জলদস্যুদের সরকারি উদ্যোগে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তাঁদের স্বাভাবিক জীবনে ফিরতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। এ ছাড়া সুন্দরবনের যেসব বনদস্যু ও জলদস্যু অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাঁদেরও এসআরবির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

সুন্দরবনের ৪ দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ
সুন্দরবনকে জলদস্যুমুক্ত ও নিরাপদ রাখতে র্যাব-৬-এর ধারাবাহিক অভিযানের মধ্যে চারটি দস্যু বাহিনীর ৫২ সদস্য আত্মসমর্পণ করেছেন। অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে গতকাল সোমবার (৩১ আগস্ট) তাঁরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হানা, আহত ১২
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছ ধরা ট্রলারে হামলা চালিয়ে মাছ, জাল, জ্বালানি তেলসহ লাখ লাখ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে জলদস্যুদের বিরুদ্ধে। এ ঘটনায় ট্রলারের অন্তত ১২ জেলে আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর











