
সুন্দরবনে সক্রিয় জলদস্যু বাহিনী ‘আলিফ বাহিনী’র দুই গ্রুপের ১৫ সদস্য আত্মসমর্পণ করেছেন। তাঁদের মধ্যে বাহিনীর আব্দুল্লাহ গ্রুপের আটজন এবং মজিদ গ্রুপের সাতজন রয়েছেন। শুক্রবার বিকেলে তাঁরা এসআরবি-৬-এর কোম্পানি কমান্ডার নিস্তার আহমেদের কাছে আত্মসমর্পণ করেন।
নিস্তার আহমেদ জানান, আত্মসমর্পণকারী জলদস্যুদের সরকারি উদ্যোগে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তাঁদের স্বাভাবিক জীবনে ফিরতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। এ ছাড়া সুন্দরবনের যেসব বনদস্যু ও জলদস্যু অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাঁদেরও এসআরবির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।
এসআরবি-৬ সূত্রে জানা গেছে, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জলদস্যু ও বনদস্যুদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক তৎপরতা, বনের প্রতিকূল পরিবেশ এবং অপরাধ জীবনের অনিশ্চয়তার কারণে বিভিন্ন দস্যু বাহিনীর সদস্যরা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় আলিফ বাহিনীর এই ১৫ সদস্য আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।
এসআরবি-৬-এর কোম্পানি কমান্ডার নিস্তার আহমেদ বলেন, আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ সুন্দরবনের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর ফলে সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি, মৌয়ালসহ অন্যান্য বনজীবীর নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ আরও সুদৃঢ় হবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান এবং সরকারের পুনর্বাসন উদ্যোগের ফলে এর আগে সুন্দরবনের বিভিন্ন জলদস্যু বাহিনীর উল্লেখযোগ্যসংখ্যক সদস্য আত্মসমর্পণ করেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে নতুন দস্যু চক্রের তৎপরতা এবং পূর্বে আত্মসমর্পণ করা কিছু সদস্যের পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি জেলে ও বনজীবীদের অপহরণ, মুক্তিপণ দাবি এবং অন্যান্য অপরাধের ঘটনাও সামনে এসেছে।
সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুদের অপতৎপরতা থেকে মুক্ত রাখা এবং বননির্ভর জনগোষ্ঠীর জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করাকে এসআরবি-৬-এর অন্যতম অগ্রাধিকার বলে উল্লেখ করেন এই কর্মকর্তা। সুন্দরবনে জলদস্যুতা, অপহরণ, মুক্তিপণ আদায় ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসআরবি-৬-এর মিডিয়া সেল জানিয়েছে, আত্মসমর্পণকারী জলদস্যুদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে সোপর্দ করা হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া জাহিদ হাসান বলেন, ‘শকুনি লেক রক্ষায় শুধু সাময়িক উদ্যোগ নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন। এ ক্ষেত্রে জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, পরিবেশ-সংশ্লিষ্ট দপ্তর, সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।’
১০ মিনিট আগে
নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠানের আদলে তৈরি নকল ওয়েবসাইটের মাধ্যমে তাঁকে এ কাজের প্রস্তাব দেওয়া হয়। কাজটি ছিল একটি ট্রাভেল প্ল্যাটফর্মে বিভিন্ন পর্যটনকেন্দ্রের পক্ষে ইতিবাচক রেটিং ও মতামত দেওয়া। এ কাজের বিনিময়ে প্রতিদিন ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা আয়ের প্রলোভন দেখানো হয়।
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের চার দিন পর আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক অটোভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার সমেশপুর এলাকায় হাবিব স্মৃতিসৌধের পাশে বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
যান্ত্রিক ত্রুটি নিয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটি সময়সূচিতে কিছুটা বিলম্বিত হয়েছিল। সব যাত্রী ও ক্রু সদস্য কোনো সমস্যা ছাড়াই নিরাপদে পৌঁছাতে পেরেছেন।
২০ মিনিট আগে