খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্যসচিব বাহাদুর মুন্সির তেঁতুলতলা গ্রামের বাড়ি লক্ষ্য করে গভীর রাতে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বাহাদুর মুন্সির বাড়ির জানালা লক্ষ্য করে এসব গুলি ছোড়া হয়। পরে গুলিবর্ষণকারীরা রাস্তায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
বাহাদুর মুন্সির ভাই সোহরাব মুন্সী বলেন, এখনো আমরা থানায় অভিযোগ দেইনি। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা পাওয়া গেছে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, এখনো পর্যন্ত ভুক্তভোগীরা থানায় কোনো অভিযোগ দেয়নি। ঘটনার বিষয়টি তদন্ত চলছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

মাগুরার শ্রীপুরে ছাত্রশিবিরের সিরাত প্রতিযোগিতার প্রচারণামূলক পোস্টার লাগানোর কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। একপর্যায়ে ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নেন শিবিরের নেতা-কর্মীরা।
৪ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সড়ক থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উড়াল সড়কের ওপর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নাওজোড় হাইওয়ে থানায় নিয়ে যায়।
৬ মিনিট আগে
পাবনার বেড়া উপজেলায় যুবলীগ নেতা সোহেল রানাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন নেতা-কর্মীরা। আজ শনিবার দুপুরে বেড়া মডেল থানা পাড়ার কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
গাইবান্ধা পৌর শহরের পুরাতন বাজার এলাকায় পুলিশের গোয়েন্দা বাভাগ (ডিবি) অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে। আটক ওই ব্যক্তির নাম আমিনুল ইসলাম রায়হান (২৮)। তিনি গাইবান্ধা পৌর শহরের সবুজ পাড়ার আব্দুর রহমানের ছেলে।
১৮ মিনিট আগে