
গত এক বছরে দেশের স্বাস্থ্যসেবা ১০ ভাগ নিচে নেমে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। তিনি বলেন, এ সময় দেশের পরিস্থিতি স্বাভাবিক ছিল না, যার কারণে স্বাস্থ্যসেবার মান নিম্নমুখী হয়েছে।
আজ সোমবার সকালে খুলনা জেলা সিভিল সার্জনের সভাকক্ষে জেলা নিউট্রেশন কো-অর্ডিনেশন কমিটির সঙ্গে রাইট টু গ্রো প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে বিএনএনসির ডিজি এ কথা বলেন।
রেজওয়ানুর রহমান বলেন, জাতীয় নিউট্রেশন পরিকল্পনা-৩-এ ইউনিয়ন পর্যায়ে একটি নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি গঠনের বিষয়টি সুপারিশ আকারে আনা হবে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। মা ও শিশুমৃত্যু কমিয়ে আনার পাশাপাশি শিশুদের পুষ্টির দিকে নজর দিতে হবে। গ্রামে পুষ্টি নিয়ে কাজ করা হলেও শহরে খুব বেশি কাজ হয়নি। শহরে ৪০% শিশু বসবাস করে। অথচ তাদের খবর রাখা হয় না। কাজেই সব জায়গায় কাজ করতে হবে।
খুলনা জেলা সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুনের সভাপতিত্বে সভায় রাইট টু গ্রো কনসোর্টিয়াম বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন কনসোর্টিয়াম টিম লিড ইকবাল আজাদ। প্রকল্পের আওয়তায় ডুমুরিয়াতে দি হাঙ্গার প্রজেক্টের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী ইসরাত হাসান।
বিএনএনসির উপপরিচালক আক্তার ইমাম বিভিন্ন কার্যক্রম ও বাংলাদেশের পুষ্টির চিত্র তুলে ধরেন। বিএনএনসির আরও একজন উপপরিচালক ফারজানা রহমান চাইল্ড প্রোফাইল ইস্টিমেশন ও কস্টিং মডেল টুলের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সভায় দি হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম ডিরেক্টর জামিরুল ইসলাম, আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, পিও গিয়াস উদ্দীন, এনঅ্যান্ডই প্রদীপ সরকার, ইউএফ সামিউল আলম ও ইউএফ মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় বিএনএনসির সদস্যসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা যোগ দেন।

কর্মসূচিতে জাতীয় সংগীত পরিবেশন, শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন।
২৯ মিনিট আগে
নিখোঁজ এক ছাত্রীর বাবা জানান, মঙ্গলবার সকাল ৬টায় তাঁর মেয়েসহ চারজন প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় স্কুল ও প্রাইভেট সেন্টারে খোঁজ নিয়ে জানা যায় যে, তারা সেখানে যায়নি।
৩৯ মিনিট আগে
দেশে গত কয়েক বছরে জঙ্গিগোষ্ঠীর কোনো হামলা না হলেও জঙ্গিদের অস্তিত্ব পুরোপুরি শেষ হয়নি বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য জঙ্গি হামলা ও জঙ্গি সংগঠনগুলোর পুনর্গঠন চেষ্টার আশঙ্কায় পুলিশ নজরদারি রেখেছে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে সাদা পতাকা লাগানোর ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন...
৮ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার সাত দশক পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের আবাসনসংকট কাটেনি; বরং আবাসিক হলগুলোতে আবারও সিট দখলের সংস্কৃতি ফিরে আসার অভিযোগ তুলেছে বিভিন্ন ছাত্রসংগঠন। এসব অভিযোগের তির ছাত্রদল ও ছাত্রশিবিরের বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগে