
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খেলার ছলে দেশলাইয়ের বারুদ দিয়ে পটকা বানাতে গিয়ে তিন শিশু বিস্ফোরণের শিকার হয়েছে। তাদের মধ্যে একটি শিশুর এক হাতের সব আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ রোববার (৮ মার্চ) সকালে উপজেলার ভাংবাড়িয়া মিলপাড়ার একটি নির্মাণাধীন মসজিদের ছাদে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিশুরা হলো ভাংবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে ও সপ্তম শ্রেণির ছাত্র মো. রনক (১৩), উজ্জ্বল হোসেনের ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র মো. হোসাইন (১১) ও আমদ আলীর ছেলে একই শ্রেণির ছাত্র লাল মিয়া (১১)।
আহত শিশুদের মধ্যে রনকের বাম হাতের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে। অপর দুই শিশুকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভাংবাড়িয়ার মিলপাড়া গ্রামের বাসিন্দা আনিসুর রহমান বলেন, শিশুরা কৌতূহলবশত দেশলাইয়ের কাঠি থেকে বারুদ সংগ্রহ করে তা দিয়ে বাজি বা পটকা তৈরির চেষ্টা করছিল। প্রক্রিয়াকরণের একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। রক্তাক্ত অবস্থায় শিশুদের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, সম্ভবত ইউটিউব বা অন্য কোনো মাধ্যম থেকে অনুপ্রাণিত হয়ে শিশুরা এই বিপজ্জনক কাজে লিপ্ত হয়েছিল। সামান্য দেশলাইয়ের বারুদ যে কতটা প্রাণঘাতী হতে পারে, এই ঘটনাই তার প্রমাণ। অভিভাবকদের এসব বিষয়ে সচেতন হতে হবে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
২ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
২ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে