
স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ট্রেনে উঠে পড়ে দশ বছর বয়সী শিশু আবদুল্লাহ। এরপর আর তার বাড়ি ফেরা হয়নি। দীর্ঘদিন ধরে তাকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন স্বজনেরা।
কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া আবদুল্লাহ দীর্ঘ আট মাস পর পরিবারের কাছে ফিরেছে। আর তাকে ফিরতে সহযোগিতা করেছে পাবনার ঈশ্বরদী রেলওয়ে থানা-পুলিশ।
আজ সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে পরিবারের সদস্যদের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। অনেক দিন পর ভাইকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে শিশু আবদুল্লাহ। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
আবদুল্লাহ কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের মামুন মিয়ার ছেলে।
ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে, গত বছরের জুলাই মাসের শুরুতে আবদুল্লাহ স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। তখন থেকে সে নিখোঁজ ছিল। সে ভুলক্রমে একটি ট্রেনে উঠে পড়ে। ফলে সে আর বাড়ি ফিরতে পারেনি।
গতকাল রোববার ঈশ্বরদী রেলওয়ে জংশনের স্টেশন সুপারিনটেনডেন্ট (এসএস সিগন্যাল) মো. ইফতেখারুল ইসলাম শিশুটিকে দেখতে পান। এরপর রাত ৯টার দিকে শিশু আবদুল্লাহকে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি।
কর্তব্য ও মানবিকতার তাগিদে রেলওয়ে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবদুল্লাহর নিখোঁজের বিষয়ে প্রচার চালানো হয়। পরে ধীরে ধীরে কথা বলা শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

আবদুল্লাহর ভাই ফাহিম হোসেন বলেন, ‘স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আবদুল্লাহ আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। আট মাস পর রোববার রাতে জানতে পারি, আবদুল্লাহকে এখানে (ঈশ্বরদীতে) পাওয়া গেছে। পরে রাতেই ঈশ্বরদীতে এসেছি এবং আজ (সোমবার) তাকে নিয়ে যাচ্ছি। আবদুল্লাহকে ফিরে পেয়ে আমরা খুব খুশি।’
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘শিশুটিকে পাওয়ার পর সে তার ঠিকানা দিতে পারেনি। পরে আমরা সকল থানা, ফেসবুকসহ বিভিন্নভাবে প্রচারণা চালাই।
‘অবশেষে তার পরিচয় শনাক্ত করে পরিবারকে খবর দেওয়া হয়। তার দুই ভাই ফাহিম ও রিশাত থানায় আসার পর আবদুল্লাহ দুই ভাইকে জড়িয়ে ধরে এবং তাদের মুখ ও কপালে হাত রেখে দীর্ঘদিনের না পাওয়ার কষ্টের এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। উপস্থিত সবাই সেই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।’
ওসি আরও বলেন, ‘সেই মুহূর্তে নিজেকে সামলে রাখা কঠিন হয়ে পড়েছিল। হয়তো এটিই মানবতা। আমরা ছোট একটি চেষ্টা করেছি। শিশুটির নোংরা পোশাক পরিবর্তন করে তাকে নতুন একটি পোশাক পরিয়ে দিয়েছি। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

সৌদি আরবে ইয়াবার চোরাচালান করতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাইদুল ইসলাম নামের এক যাত্রী ধরা পড়েছেন।
১৪ মিনিট আগে
খুলনায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার নগরের সোনাডাঙ্গা মডেল থানাধীন মোল্লাবাড়ির সামনে নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও তাঁর সহযোগী পলাতক রয়েছেন।
২৫ মিনিট আগে
কুড়িগ্রাম সদর উপজেলায় খুঁটি বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। আজ সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন দুজন। উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজারে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান।
৪৩ মিনিট আগে
টাঙ্গাইলের মধুপুর উপজেলার শালবনের গভীরে গড়ে ওঠা একটি অবৈধ সিসা তৈরির কারখানা ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও বন বিভাগ। অভিযানে প্রায় ১৫ শতাংশ বনভূমি দখলমুক্ত করা হয়েছে। গতকাল রোববার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার অরণখোলা ইউনিয়নের কালার বাজার এলাকার শালবনের ভেতরে এই যৌথ অভিযান চালানো হয়।
২ ঘণ্টা আগে