
খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় চলমান ১৪৪ ধারা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। গণবিজ্ঞপ্তি জারি করে সর্বসাধারণকে আদেশের বিষয় জানিয়ে দেওয়া হবে। বর্তমানে উপজেলা দুটির যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে আজ শনিবার সন্ধ্যায় এসব তথ্য জানা গেছে। সূত্রটি বলছে, যেকোনো সময় ১৪৪ ধারা প্রত্যাহার করা হতে পারে। এমনকি আগামীকাল রোববার ভোর থেকেও এই ধারা প্রত্যাহার হতে পারে।
সন্ধ্যা ৬টার দিকে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসান মারুফ আজকের পত্রিকাকে বলেন, ‘১৪৪ ধারা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি জারির আদেশে স্বাক্ষর না হওয়া পর্যন্ত এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। তবে এ বিষয়ে আমাদের প্রস্তুতি চলছে। পরে গণবিজ্ঞপ্তি জারি করে সর্বসাধারণকে জানিয়ে দেওয়া হবে।’
এদিকে খাগড়াছড়িতে সড়ক অবরোধ পুরোপুরি প্রত্যাহার করেছে জুম্ম ছাত্র-জনতা। সংগঠনটির মিডিয়া সেল থেকে আজ সকালে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছে। মানবিক কারণ ও প্রশাসনের আশ্বাসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
গত ২৩ সেপ্টেম্বর এক স্কুলছাত্রীর ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় বিচারের দাবিতে‘ জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে জেলায় সড়ক অবরোধ ঘোষণা করা হয়। ২৭ সেপ্টেম্বর ভোর ৫টায় জুম্ম ছাত্র-জনতার ব্যানারে অবরোধ কর্মসূচি শুরু হয়। ওই দিন বেলা ২টা থেকে জেলার সদর উপজেলা, পৌরসভা এলাকা ও গুইমারায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। পরদিন ২৮ সেপ্টেম্বর ১৪৪ ধারা মধ্যেই অবরোধের সময় গুইমারায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও সহিংসতায় তিনজন নিহত হন এবং সেনা কর্মকর্তাসহ বহু মানুষ আহত হন। গুইমারার রামসু বাজার ও আশপাশে দোকানপাট ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
শহরের মহাজনপাড়া, নারিকেলবাগান এবং স্বনির্ভর বাজার ও নারানখাইয়া এলাকায় অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়। এসব ঘটনায় পুলিশ পৃথক তিনটি মামলা দায়ের করেছে। গত মঙ্গলবার রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছিল।

কিশোরগঞ্জের সরকারি প্রাথমিক শিক্ষাব্যবস্থা বর্তমানে শিক্ষকসংকট ও বিতর্কিত বদলির দ্বিমুখী চাপে বিপর্যস্ত। জেলার ১ হাজার ৩২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮০৫টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এরই মধ্যে হাওরাঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে...
১ ঘণ্টা আগে
বরগুনার বামনা উপজেলা সদরের পূর্বসফিপুর গ্রাম। এক সপ্তাহ আগেও আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন গাছপালা সবুজ পাতায় ভরপুর ছিল। কিন্তু হঠাৎ করে এসব গাছের সবুজ পাতা শুকিয়ে ঝরে যাচ্ছে। শুধু গাছ নয়, জলাশয়ের মাছও মরে ভেসে উঠছে। মানুষের শ্বাসকষ্ট, কাশি ও চোখ জ্বালাপোড়ার মতো স্বাস্থ্যগত সমস্যাও দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা ও জৈব সার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকেরা বলছেন, জৈব সারের পরিবর্তে পলিথিন, ময়লা ও বিভিন্ন ধরনের আবর্জনা মিশ্রিত পদার্থ বিতরণ করা হচ্ছিল। এ অবস্থায় অনেকেই সার গ্রহণ না করে শুধু গাছের চারা ও বাঁশের খুঁটি নিয়ে বাড়ি চলে যান।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বজ্রপাতে কলেজছাত্রীসহ দুজন মারা গেছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রাম ও কালাদহ ইউনিয়নের নিজপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬) ও অপরজন কালাদহ ইউনিয়নের নিজপাড়া...
৩ ঘণ্টা আগে