
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলমকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
জানা যায়, রাজধানীর একটি বাসা থেকে খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগ সদস্য রফিকুল আলমকে গ্রেপ্তার করে ভাটারা থানা-পুলিশ। খাগড়াছড়ির বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ৪৭টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ৫ আগস্ট-পরবর্তী সময়ে তিনি চট্টগ্রাম ও ঢাকায় পলাতক ছিলেন।

খাগড়াছড়িতে জ্বালানি তেলের সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক ও স্থানীয়রা। ঈদুল ফিতরের টানা ছুটিতে তৃতীয় দিনেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক বাইকার ও ভ্রমণপিপাসু খাগড়াছড়িতে ঘুরতে এসেছেন। তবে হঠাৎ জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় অনেকেই বিপাকে পড়েছেন।
৪ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ায় বড়াল নদ থেকে জাহিদ হাসান (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার সিলন্দা বাজার এলাকায় নদে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। জানা গেছে, জাহিদ হাসান জেলার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুণ্ডা হাটপাড়া গ্রামের কাজেম প্রামাণিকের ছেলে।
৪ ঘণ্টা আগে
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাওতিতা এলাকায় ভুক্তভোগী এক মা তাঁর ১৩ মাস বয়সী সন্তানের লাশ নিয়ে প্রেমিক হৃদয় ব্যাপারীর বিচারের দাবি জানিয়েছেন। সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাউতিতা গ্রামে মানববন্ধনের মাধ্যমে এই দাবি জানান।
৫ ঘণ্টা আগে
ঈদের ছুটির পর ঝিনাইদহের কোটচাঁদপুরের ফিলিং স্টেশনগুলোয় সোমবার বিকেল থেকে পেট্রল, অকটেন দেওয়া শুরু করেছে। এই খবরে দূরদূরান্ত থেকে জ্বালানি নিতে লম্বা লাইন দিয়েছেন মোটরসাইকেল আরোহীরা। এ ছাড়া অনেকে এসেছেন বোতল ও কনটেইনার নিয়ে জ্বালানি নিতে। এতে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে ফিলিং স্টেশনগুলোয়।
৫ ঘণ্টা আগে