
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্তত ৩২ জন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হন আন্দোলনকারীরা। সেখান থেকে তাঁরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ দফায় দফায় বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
পুলিশি বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা যমুনার সামনে পৌঁছান এবং বেলা ১১টার পর সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সরাতে সাউন্ড গ্রেনেড ব্যবহারের নির্দেশ দেন। একপর্যায়ে দৌড়াদৌড়ি ও হুড়োহুড়িতে আন্দোলনকারীরা আহত হন।
আহতদের কয়েকজন হলেন, আব্দুল হান্নান (৪৫) জয় দাস (৩৫) আব্দুল আউয়াল (৪০) তন্ময় (৩২) জাকারিয়া (৬০) সিকান্দার (৪০) ওসমান গনি চল্লিশ (৪০) আব্দুল্লাহ (৩১) অভিজিৎ (৩৫) আজিম উদ্দিন (৫০) সাইম (২৮) রিপন (৩২) মনসুর শামীম (৪৮) ইয়াসমিন (৪০) আব্দুল কুদ্দুস (৬০) জুয়েল (৩৪) আমিরুল ইসলাম (৩৪)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, যমুনার সমানে থেকে প্রায় ৩২ জন আহত হয়ে হাসপাতালে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
এদিকে সংঘর্ষের ঘটনার পর যমুনা ভবন সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের সড়কে যান চলাচল সীমিত রাখা হয়। এছাড়া সার্বিক পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি প্রার্থী পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগের ছয় কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে।
৫ মিনিট আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা সরকার গঠন করতে পারলে ঝালকাঠির সন্তান ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার করবেন তাঁরা। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠিতে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৩৪ মিনিট আগে
আত্মগোপনে থেকে সাবেক এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ফরিদপুর-৪ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারসহ নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল।
৩৯ মিনিট আগে
লুট হওয়া অস্ত্র নির্বাচনে হুমকি তৈরি করবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ‘একটা পেক্ষাপটে অনেক অস্ত্র লুট হয়েছে, সেগুলোর অধিকাংশ উদ্ধার হয়েছে। কিছুসংখ্যক অস্ত্র এখনো আছে সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত আছে, তবে নির্বাচনে সার্বিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি...
১ ঘণ্টা আগে