
আজ মঙ্গলবার সকাল ১০টা দিকে সড়কের দীঘিনালার চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
স্থানীয়রা জানান, বোয়ালখালী ছড়ার ওপর চৌমুহনী বেইলি সেতুর পাটাতনের নাট-বল্টু খুলে অনেক দিন ধরে নড়বড়ে অবস্থায় ছিল। সকালে কাঠ বোঝাই ট্রাক ঝুঁকিপূর্ণ বেইলি সেতুতে উঠলে পাটাতন ভেঙে যায়।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. কোরাইশীন জানান, গত বছর সেতুটি ভেঙে যাওয়ায় মেরামত করা হয়েছিল। ৫ টনের বেশি যানবাহন পারাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বিধি না মানায় এ ঘটনা হয়েছে। আমরা এ বিষয়ে বিধি অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিব।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, যান চলাচল দ্রুত স্বাভাবিক করার জন্য কাঠবোঝাই ট্রাক সরানো কাজ চলছে। তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করছে, তবে ভারী যানবাহন চলাচল বন্ধ আছে।
কাজ শেষ হলে বিকেলের মধ্যে এ সড়কে ভারী যানবাহন চলাচল স্বাভাবিক হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান, ওসি।
খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, বেইলি ব্রিজের পাটাতন দেবে যাওয়ার বিষয়টি জানা ছিল না। তবে সড়কের যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নিচ্ছি।

ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরে এই অভিযান চালায়।
৭ ঘণ্টা আগে