দীঘিনালা

পাহাড়ি নারী-শিশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ইউপিডিএফের সঙ্গে সংলাপের দাবি
পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারী ও শিশুরা অনিরাপদ বলে দাবি করেছেন হিল উইমেন্স ফেডারেশনের নেতারা। খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় বিশেষ নারী সম্মেলনে নেতারা স্থানীয় রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে ইউপিডিএফের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপসহ সাত দফা রাজনৈতিক প্রস্তাবনা তুলে ধরেন।

খাগড়াছড়িতে ডুবে গেছে ধানখেত ও ঘরবাড়ি, ৫ ঘণ্টা পর সাজেকের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক
টানা বৃষ্টিতে চেঙ্গী ও মাইনী নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে খাগড়াছড়ি শহরের বিভিন্ন এলাকা ও দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। পানিতে ডুবে গেছে অনেক ঘরবাড়ি ও ধানখেত।

অতি ভারী বৃষ্টিতে পাহাড়ধস, সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ
খাগড়াছড়ির দীঘিনালায় হঠাৎ অতি ভারী বৃষ্টি হয়েছে। এতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের দুই অংশে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। সড়কে পাহাড়ধসের মাটি থাকায় আজ শনিবার সকাল থেকে দীঘিনালা-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়ে সবজি ও আমনের খেত পানিতে তলিয়ে গেছে...

পাহাড়ি ঢলে ডুবে গেছে সাজেক সড়ক, আটকা ৫ শতাধিক পর্যটক
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-মাচালং সড়কের একাধিক অংশ পানির নিচে তলিয়ে গেছে। এতে সাজেক পর্যটনকেন্দ্রে ৫ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।












