
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-মাচালং সড়কের একাধিক অংশ পানির নিচে তলিয়ে গেছে। এতে সাজেক পর্যটনকেন্দ্রে ৫ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বলেন, কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দীঘিনালা-কবাখালী-বাঘাইহাট-মাচালং সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। ফলে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
তিনি জানান, গত দুই দিনে পাঁচ শতাধিক পর্যটক সাজেকে ভ্রমণে এসেছেন। সড়কের পানি কমে গেলে তাঁরা ফিরতে পারবেন। তবে বিকেলের মধ্যে পানি না নামলে আটকে পড়া পর্যটকদের কটেজে বিনা মূল্যে থাকার ব্যবস্থা করা হবে।
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা আক্তার বলেন, পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে দীঘিনালা-সাজেক সড়কের কবাখালী, বাঘাইহাট বাজার ও মাচালং বাজার এলাকার সড়ক পানিতে ডুবে গেছে। এতে সাজেকে থাকা পর্যটকদের যাতায়াত সাময়িকভাবে বন্ধ রয়েছে। সড়কের পানি নেমে গেলে তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে