
প্রবল বর্ষণে কক্সবাজারের উখিয়ার ৫ নং রোহিঙ্গা ক্যাম্পের মসজিদুল কুবা মহিলা মাদ্রাসা ও হেফজখানায় পাহাড়ের ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮জনে, নিহতদের সবাই কন্যা শিশু।
ফায়ারসার্ভিস ও ক্যাম্প প্রশাসনের সমন্বিত তৎপরতায় চলা উদ্ধার অভিযানে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৬ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আজ বুধবার বেলা দুইটার দিকে ক্যাম্প-৫ এর এ-৩ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরদের মধ্যে এখন পর্যন্ত ৪ জনের পরিচয় পাওয়া গেছে । তারা হলো, রাশিদা বেগম (১৩), উম্মে নেজাতুল (১৩), উম্মে সালমা (১২) ও উমাইসা বিবি (১৩)। নিহতদের মধ্যে উম্মে নেজাতুল ও উম্মে সালমা দুই বোন। তারা রোহিঙ্গা ক্যাম্প-৩–এর বাসিন্দা। অপর দুইজন ক্যাম্প-৫–এর বাসিন্দা, নিহত অপর ৪ জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে ক্যাম্প প্রশাসন।
হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান।
উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা ডলার ত্রিপুরা জানিয়েছেন, উখিয়া ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, রোহিঙ্গা ও স্বেচ্ছাসেবকেরা যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন।
ডলার ত্রিপুরা বলেন, টানা ভারী বর্ষণের মধ্যে বেলা ২টার দিকে ক্যাম্প-৫–এর ব্লক এ-৩ এলাকায় হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের মাদ্রাসা ও হিফজ কেন্দ্রের ওপর পড়ে। এতে শিক্ষার্থীরা মাটিচাপা পড়ে।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, আট শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান।
এর আগে গত রোববার দিবাগত রাত থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত পাহাড় ধসে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির, কক্সবাজার শহর ও পেকুয়ায় ১১ জনের মৃত্যু হয়েছে।

জনবলসংকটে এক যুগের বেশি সময় ধরে বন্ধ সিলেট-আখাউড়া রেলপথের শায়েস্তাগঞ্জ থেকে সিলেট অংশের সাতটি স্টেশন। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় স্টেশনগুলো এখন ঝোপজঙ্গলে ঢেকে গেছে, দখল হচ্ছে রেলের মূল্যবান জমি। পাশাপাশি স্টেশনগুলো বন্ধ থাকায় আশপাশের এলাকার যাত্রীদের দূরের স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে বরিশালের রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে গত শনিবার সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবিত এই সড়কপথ বাস্তবায়ন হলে ভোলার বাসিন্দাদের লঞ্চের
৩ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা আলু নিয়ে বিপাকে পড়েছেন। উৎপাদন বেশি হওয়ায় এবং চাহিদা কম থাকায় বাজারে আলুর দাম কম। ফলে হিমাগারে মজুত রাখা আলু নিচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন, পরিবহন ও হিমাগার ভাড়াসহ প্রতি ৬২ কেজি ওজনের বস্তায় গড়ে প্রায় ৪৬০ টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
৪ ঘণ্টা আগে
রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
৬ ঘণ্টা আগে