
শিক্ষকদের কর্মবিরতির জেরে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার রাণী নীহার দেবী সরকারি উচ্চবিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা না হওয়ায় অনেক শিক্ষার্থী স্কুলের মাঠে, সিঁড়িতে আড্ডা ও খেলাধুলায় মেতেছে। অন্যদিকে স্কুলের প্রধান ফটকে কর্মবিরতির ব্যানার ঝুলিয়ে শিক্ষকেরা অফিসে অলস সময় কাটাচ্ছেন। আজ মঙ্গলবার সকালে মানিকছড়ির একমাত্র সরকারি বিদ্যালয়টি ঘুরে এই দৃশ্য দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলে, ‘স্যাররা কর্মবিরতি করায় আমাদের পরীক্ষা মাঝপথে থেমে গেছে। কখন আবার পরীক্ষা শুরু হবে, সে বিষয়ে খবর রাখতে দূর-দূরান্ত থেকে স্কুলে আসতে হচ্ছে। বাবা-মায়েরাও আমাদের বিষয়ে চিন্তিত।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার দীর্ঘদিন ধরে সরকারি স্কুলের মাধ্যমিক শিক্ষকদের নবম গ্রেডের দাবি উপেক্ষা করছে। বিদ্যালয় ও পরিদর্শক শাখায় সকল শূন্য পদে নিয়োগ, পদোন্নতি, পদায়ন বন্ধ রাখাসহ আমাদের চার দফা দাবি বাস্তবায়ন না করে আমাদের সঙ্গে বৈষম্য করছে। আমাদের ঘোষিত চার দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা (সহকারী শিক্ষক) কর্মবিরতি চালিয়ে যাব। আশা করি, সরকার আমাদের গঠনমূলক দাবিগুলো মেনে নেবে। সরকার চার দফা মেনে নিলে আমরা ক্লাসে ফিরে যাব।’
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা বলেন, ‘১ ডিসেম্বর থেকে সরকারি মাধ্যমিক স্কুলে সহকারী শিক্ষকদের চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে অন্যান্য স্থানের মতো এখানের একটি সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকেরা কর্মবিরতিতে রয়েছেন। এ বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নির্দেশনা নেই। নির্দেশনা পেলে জানিয়ে দেব।’
দেশের অধিকাংশ শিক্ষক কর্মবিরতি করায় দেশের বেশির ভাগ সরকারি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। সারা দেশের ৭২১ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল সোমবার থেকে কর্মবিরতি শুরু করেছেন।

ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরে এই অভিযান চালায়।
৭ ঘণ্টা আগে