
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর প্রকল্পের জমি ভরাটের কাজে পাহাড় কাটার অভিযোগের বিষয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী রামগড় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল (স্থলবন্দর) এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন তদন্ত শেষে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
উপদেষ্টা বলেন, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট করে কোনো উন্নয়ন কর্মকাণ্ড বরদাশত করা হবে না। পাহাড় কাটা বা অবৈধ ভরাটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১৭ ডিসেম্বর আজকের পত্রিকায় ‘স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
ঘটনাস্থল পরিদর্শনকালে তদন্ত কমিটি বন্দর ভরাটের কাজে ব্যবহৃত বৈরাগী টিলা এলাকার প্রায় পাঁচ একর পাহাড় কাটা স্থান ঘুরে দেখেন। এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাজী শামীম, রামগড় পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলমসহ বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে