জয়পুরহাটে মাদক মামলায় জাহিদুল ইসলাম জাইদুল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বিকেলে জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল-৫ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ আদেশ দেন। আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতেই মামলার রায় ঘোষণা করা হয়।
সাজাপ্রাপ্ত আসামি জাইদুল জেলার পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের মৃত লোকমান মণ্ডলের ছেলে। তিনি পেশায় মাদক কারবারি ছিলেন।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, গত ২০১৯ সালের ২০ এপ্রিল পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের আবারপাড়া এলাকায় মাদক বেচাকেনার খবরে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা অভিযান চালান। এ সময় তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে থাকা ৯৯ বোতল ফেনসিডিলসহ জাইদুলকে আটক করে র্যাব। এ ঘটনায় র্যাব বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করে। মামলার যাবতীয় আইন প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে