
জয়পুরহাটের আক্কেলপুরে ছুটিতে আসা এক পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। নিহত ওই নারী রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রেজাউল করিম তরুণের স্ত্রী রত্না আক্তার ছবি (৫০)। এ ঘটনায় পুলিশ সদস্যসহ আরও দুজন আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় আক্কেলপুর-জয়পুরহাট সড়কের জোয়ানা ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেলচালক পুলিশ সদস্য রবিউল ইসলাম রাসেল (২৭) ও তাঁর সহযাত্রী শফিকুল ইসলাম (৩৫)। তাঁরা দুজনেই নওগাঁর বদলগাছী থানার বাসিন্দা। রবিউল ইসলাম ঢাকা জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় রত্না আক্তার ও তাঁর মেয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে আক্কেলপুর পৌর সদরের নিচাবাজার এলাকার ভাড়া বাসায় ফিরছিলেন। জোয়ানা ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি উল্টে গিয়ে পাশের গাছে ধাক্কা খায়। এতে রত্না আক্তার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে রাত ৮টার দিকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রত্না আক্তার মারা যান।
এদিকে থানা-পুলিশের একটি পিকআপ ভ্যানে করে আহত মোটরসাইকেলের চালক পুলিশ সদস্য রবিউল ইসলাম রাসেলকে ঘটনাস্থল থেকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তাঁর সহযাত্রী শফিকুল ইসলামকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নিহত নারীর স্বামী রেজাউল করিম তরুণ বলেন, ‘স্ত্রী ও মেয়ে দুপুরে ভাণ্ডারীপাড়া গ্রামে আমার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে ভাড়া বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আমার স্ত্রী মারা গেছেন।’
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আসিফ আদনান বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন গৃহবধূ মারা গেছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, আইনগত প্রক্রিয়া চলমান।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩৩ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে