
মহব্বতপুর গ্রামের বাসিন্দা রুহুল আমিন প্রতিদিনের মতো সকালে বাড়ির সামনে দুটি গরু বেঁধে রাখেন। দুই ঘণ্টা পর একটি গরু দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। গরুসহ নদী পার হওয়ার সময় অপরিচিত এক ব্যক্তিকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমুট্ট রেলক্রসিংয়ে যাত্রীবাহী খেয়া পরিবহনের একটি বাসের সঙ্গে আন্তনগর রুপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন মাছুম। দুর্ঘটনায় টানা এক সপ্তাহ ছিলেন সংজ্ঞাহীন। জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করেন হাসপাতালের বিছানায়।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সাজ্জাদ হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগের ব্যাপারে নিজেকে নির্দোষ দাবি করেছেন বিএনপি নেতা হারুনুর রশিদ। আজ শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পাল্টা সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।