
২০২৫-২৬ মাড়াই মৌসুম থেকে কৃষকের আখের মূল্য ৪৮ ঘণ্টার মধ্যে পরিশোধ করা হবে। কৃষকদের আখ কারখানায় দেওয়ার পর টাকার জন্য অপেক্ষা করতে হবে না। ধাপে ধাপে আখের মূল্য বাড়ানো হয়েছে। সময়োপযোগী আরও মূল্য বাড়ানোর বিষয়টি বিবেচনাধীন রয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বে) রশিদুল হাসান মোবারকগঞ্জ সুগার মিলের ২০২৫-২৬ রোপণ মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। আজ বুধবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামের আজগর আলীর খেতে আখখণ্ড রোপণের মাধ্যমে এ মৌসুমের চাষ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের ইক্ষু উন্নয়ন ও গবেষণা বিভাগের পরিচালক ড. আব্দুল আলিম খান, যুগ্ম সচিব সাজেদুর রহমান, করপোরেশনের প্রধান (সিপিই) ড. জেবুন নাহার ফেরদৌস, প্রধান প্রকৌশলী মো. মাহমুদুল হক, ফিল্ড রিচার্স বিভাগের মহাব্যবস্থাপক মো. ইউসুফ আলী, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ ন ম জুবায়ের, জিএম (কৃষি) গৌতম কুমার মণ্ডল, মৌচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম রিংকু, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সাবজোনের প্রধান দেবেনন্দ্রনাথ মণ্ডল প্রমুখ।
পরে কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ ন ম জুবায়েরের সভাপতিত্বে মিল এলাকার কৃষকদের অংশগ্রহণে আখচাষ বৃদ্ধি ও মিলে পরিষ্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্বাগত বক্তব্য দেন জিএম (কৃষি) গৌতম কুমার মণ্ডল।
প্রধান অতিথির বক্তব্যে চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান রশিদুল হাসান বলেন, চিনিশিল্পের উন্নয়নে কাজ করা হচ্ছে। আগামী দিনে আখের মূল্য বাড়ানো হবে। মানসম্মত সার ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করা হবে। আখ দীর্ঘমেয়াদি ফসল, তাই আখের সঙ্গে সাথী ফসল চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। আখচাষ লাভজনক করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সভায় কৃষকদের মধ্যে বদর উদ্দীন, আব্দুল ওয়াদুদ, মিজানুর রহমান ও আলহাজ আব্দুস সবুর বক্তব্য দেন।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে