ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক প্রবাসীর মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বাগড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আফছানা আক্তার মিম (১৮) কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া এলাকার সৌদিপ্রবাসী মো. আলমগীর হোসেনের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে রাজাপুর উপজেলার বাগড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে মা-মেয়ে নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মিমের মা মরিয়ম বেগম মেয়ের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পাশের জানালা দিয়ে উঁকি দিলে মেয়েকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।
মিমের মা মরিয়ম বেগম বলেন, রাতে সবকিছু স্বাভাবিকই ছিল। সকালে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখি আমার মেয়ে ঝুলে আছে।
খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাঁদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হবে।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
২০ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
৩০ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে