
ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় একটি ভাড়া বাসা থেকে পলাশ সূত্রধর (৩০) নামের এক বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, এটি পলাশেরই লেখা, যেখানে তিনি কঠিন জীবনে নিজের ব্যর্থতা ও যন্ত্রণার কথা বলে আত্মহত্যার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন।
গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময়ে তাঁর মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার (ওসি) মো. মনিরুজ্জামান।
পলাশ সূত্রধর বরিশাল জেলার মুলাদী উপজেলার তেরচড় গ্রামের বাসিন্দা সুধীর সূত্রধরের ছেলে। তিনি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেশ ব্র্যান্ডের টিস্যু পণ্যের বিক্রয় প্রতিনিধি পদে ঝালকাঠিতে কর্মরত ছিলেন। মাত্র তিন মাস আগে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দীপক সূত্রধরের মেয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ভাড়া বাসায় গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পলাশকে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে, এতে লেখা—‘এই জীবন খুবই কঠিন। আমি আমার ব্যর্থতার যন্ত্রণায় এই সিদ্ধান্ত নিলাম। পারলে আমাকে ক্ষমা করে দিবেন, মেহেদি ভাই, এম কে ট্রেডার্স।’
এ বিষয়ে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধারণা করছি। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

জুলাই আন্দোলন চলাকালে ঢাকার মিরপুর-১০ গোলচত্বর এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
৪ মিনিট আগে
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর সপ্তম দিনে চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ২১ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। জব্দ করা হয়েছে ১০ মণ ইলিশ, ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ৬টি ইঞ্জিনচালিত নৌকা। করা হয়েছে ৬টি মামলা।
৭ মিনিট আগে
ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে আজ নবীনবরণ হওয়ার কথা, কিন্তু এই প্রোগ্রামকে বানচাল করার জন্য ছাত্রদল যা যা করা দরকার, সব করেছে। তবে এসব করে ছাত্রদল শিক্ষার্থীদের কাছে বিচ্ছিন্ন সংগঠনে পরিণত হয়েছে।
৯ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
১১ মিনিট আগে