Ajker Patrika

রাজাপুরে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
রাজাপুরে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের কারাদণ্ড
অভিযান শেষে জালগুলো নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীতে অভিযান চালিয়ে প্রায় ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মা ইলিশ শিকারের অপরাধে পাঁচ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—রাজাপুর উপজেলার পালট গ্রামের মো. জাহাঙ্গীর (৩৮), মধ্য পালট গ্রামের মেহেদী হাসান (২২) এবং দক্ষিণ বড়াইয়া গ্রামের মো. বাপ্পি (১৯), মো. রাজিব (৩৫) ও মো. হেলাল (৩৫)। তাঁদের মধ্যে জাহাঙ্গীরকে এক মাসের এবং অন্য চারজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জব্দ করা জালের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। অভিযান শেষে জালগুলো নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, ‘মা ইলিশের প্রজনন রক্ষায় অবৈধভাবে মাছ শিকার বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত