Ajker Patrika

গ্রিড বিপর্যয়, বিদ্যুৎ বিভ্রাটে সচিবালয়সহ ঢাকা ও চট্টগ্রামের অনেক এলাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৪: ২৪
গ্রিড বিপর্যয়, বিদ্যুৎ বিভ্রাটে সচিবালয়সহ ঢাকা ও চট্টগ্রামের অনেক এলাকা
গ্রিড বিপর্যয়ের কারণে সচিবালয়সহ ঢাকার আবাসিক এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছবি: আজকের পত্রিকা

দেশের পূর্বাঞ্চলের একটি গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ, পিজিসিবি।

গ্রিড বিপর্যয়ের কারণে সচিবালয়সহ ঢাকার আবাসিক এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঢাকার বাইরের কিছু কিছু এলাকায়ও বিদ্যুৎ চলে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।

এক জরুরি বার্তায় সংস্থাটি জানায়, মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে অনাকাঙ্ক্ষিতভাবে ঢাকার পূর্বাঞ্চল (ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মতিঝিল ইত্যাদি) এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এখনো কারিগরি কারণ জানা যায়নি।

পাওয়ার গ্রিড বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিস্টেম রিস্টোর করার কাজ চলছে। প্রকৌশলীরা ধাপে ধাপে পুনঃসংযোগ স্থাপনের কাজ করে যাচ্ছেন।

বিদ্যুতের জাতীয় গ্রিড সিস্টেম এনএলডিসির (ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টার) নিয়ন্ত্রণে রয়েছে।

দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত