Ajker Patrika

রাজাপুরে ইজিবাইক উল্টে প্রাণ গেল শিশুর

ঝালকাঠি প্রতিনিধি
রাজাপুরে ইজিবাইক উল্টে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে মো. আদিব (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও ইজিবাইকের চালক আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজাপুর-পিরোজপুর মহাসড়কের নারিকেলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আদিব উপজেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাহরাইনপ্রবাসী মো. রিয়াজ বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইকটি রাজাপুর থেকে দক্ষিণ তারাবুনিয়ার দিকে যাচ্ছিল। পথে নারিকেলবাড়িয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ইজিবাইকটি যাত্রীসহ সড়কের পাশে উল্টে যায়। এতে আদিব, তার মা নিশাত সুলতানা ও ইজিবাইকের চালক মো. হেমায়েত তালুকদার গুরুতর আহত হন। হেমায়েতের বাড়ি উপজেলার আঙ্গারিয়া এলাকায়।

স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আদিবকে মৃত ঘোষণা করেন। আহত তাঁর মা ও চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত