Ajker Patrika

রামগড় প্যাসেঞ্জার টার্মিনাল প্রকল্প পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
রামগড় প্যাসেঞ্জার টার্মিনাল প্রকল্প পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল
বন্দর এলাকা পরিদর্শন করেছে বিশ্বব্যাংকের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। ছবি: আজকের পত্রিকা

রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল (স্থলবন্দর) উন্নয়ন প্রকল্পের কাজ দেখতে বন্দর এলাকা পরিদর্শন করেছে বিশ্বব্যাংকের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। আজ মঙ্গলবার ঢাকায় বিশ্বব্যাংকের কার্যালয় থেকে আসা দলটি খাগড়াছড়ির রামগড় উপজেলার মহামুনি এলাকায় অবস্থিত টার্মিনালে যায়।

সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা প্রকল্প-সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন। বন্দর এলাকার বিভিন্ন স্থাপনাও ঘুরে দেখেন তাঁরা।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন সিনিয়র পরিবহন বিশেষজ্ঞ নুসরাত নাহিদ ববি, সিনিয়র সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ কীর্তি নিশান চাকমা, পরিবেশ বিশেষজ্ঞ মো. সাহেদ মাহবুব চৌধুরী, সামাজিক উন্নয়ন পরামর্শক ড. রাফেজা আক্তার এবং পরিবহন পরামর্শক সুনীল কুমার পোদ্দার। সুনীল কুমার পোদ্দার নেপালের নাগরিক।

পরিদর্শনকালে টার্মিনালের সহকারী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. রুহুল আমিন এবং রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান। প্রকল্পের বিভিন্ন বিষয়ে প্রতিনিধি দলকে অবহিত করেন তাঁরা।

মো. রুহুল আমিন বলেন, নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবেই বিশ্বব্যাংকের প্রতিনিধি দল অবকাঠামোগুলো পরিদর্শন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত